banglahour

দাদাকে হত্যার পর নাতিকে হত্যার চেষ্টা, কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন

অপরাধ | কিশোরগঞ্জ প্রতিনিধি

(১ বছর আগে) ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ৪:১৪ অপরাহ্ন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের পাঠানপাড়ায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দাদাকে হত্যার পর এবার নাতিকে হত্যার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

সোমবার (১ সেপ্টেম্বর) পাঠানপাড়া ঈসাখা পল্লীতে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত আব্দুর রাজ্জাক লেবু মিয়ার নাতি মোহাম্মদ শফিকুল ইসলাম তালুকদার মুন্না বলেন, প্রায় ১১ মাস আগে তার দাদাকে কুপিয়ে হত্যা করে মো. বাচ্চু মিয়ার ছেলে মোস্তাকিম। এসময় রুস্তম মিয়া, মোহাম্মদ রফিক মিয়া, ইসলাম মিয়া, নওয়াব আলী, হারুন মিয়া, দুলাল মিয়া, কাঞ্চন মিয়া ও ইয়াসিন মিয়াসহ কয়েকজন সহযোগিতা করে।

তিনি জানান, দাদাকে হত্যার আগে অভিযুক্তদের নামে থানায় অভিযোগ করা হলেও সেটি আমলে নেওয়া হয়নি। হত্যার পর দাদার জায়গাজমি ও কাগজপত্র নিয়ে আলোচনার চেষ্টা করলে অভিযুক্তরা তাকে এবং তার পরিবারকে নিয়মিত প্রাণনাশের হুমকি দিতে থাকে।

মুন্না আরও অভিযোগ করেন, গত ২৬ আগস্ট সন্ধ্যায় কিশোরগঞ্জের শোলাকিয়ায় ১০–১২ জন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। দৌড়ে প্রাণে বেঁচে গেলেও হামলাকারীদের মধ্যে রফিক মিয়া, হারুন মিয়া ও বাচ্চু মিয়াকে তিনি শনাক্ত করেছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়া ও নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল