banglahour

বালিয়াকান্দিতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

সারাদেশ | রাজবাড়ী প্রতিনিধি

(১০ মাস আগে) ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ৪:১৮ অপরাহ্ন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসসিপি-রেইনস) এর আওতায় ফার্মার’স ফিল্ড বিজনেস স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন নগর এলাকায় এ অনুষ্ঠান হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রাসূল এবং এসএসসিপি-রেইনস প্রকল্পের বরিশাল অঞ্চলের রিজিওনাল মনিটরিং অফিসার মো. রিফাত শিকদার।

অনুষ্ঠানে ৩০ জন কৃষককে ১২ দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে উন্নত জাতের ফসলের চাষাবাদ, ভালো ফলন ও সংরক্ষণ পদ্ধতি এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া হয়।

এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন গালিব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন সরদার, মো. আকরাম হোসেন ও মাসুমা আক্তারসহ প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক-কৃষানিরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল