banglahour

ময়মনসিংহে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাজনীতি | ময়মনসিংহ প্রতিনিধি:

(৮ মাস আগে) ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ৪:২১ অপরাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, যারা কর্তৃত্ববাদিতার ভয় দেখান এবং নিজেদের নিরঙ্কুশ ভাবেন, তারা মনে রাখবেন— নিরঙ্কুশ একমাত্র মহান রাব্বুল আল আমিন। আর এই দেশে প্রকৃত নিরঙ্কুশ ক্ষমতা জনগণের হাতে। তাই জনগণের বিপক্ষে যাওয়ার চেষ্টা কোনভাবেই সফল হবে না।

তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা এসেছে, সেটি প্রতিহত করার ষড়যন্ত্র দেশি-বিদেশি যেখান থেকেই আসুক না কেন, গণতন্ত্রকামী মানুষ তা ব্যর্থ করবে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমান ইনশাল্লাহ বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নেবেন। বিএনপির ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ হবে সবার বাংলাদেশ।

সোমবার দুপুরে নগরীর টাউনহল মুক্তমঞ্চে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও শরীফুল আলম, দক্ষিণ জেলা আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, উত্তর জেলা আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে টাউনহল মুক্তমঞ্চ থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকেও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও সদস্য সচিব রোকনুজ্জামান সরকারের নেতৃত্বে বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিতে ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে নগরী পরিণত হয় মিছিলের নগরীতে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল