banglahour

দিনাজপুরে রামসাগরে মৎস্য অবমুক্ত করলেন জেলা প্রশাসক

সারাদেশ | হিলি (দিনাজপুর) প্রতিনিধি।

(১ বছর আগে) ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ৬:০৪ অপরাহ্ন

দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম সোমবার দিনাজপুরের ঐতিহাসিক রামসাগরের জলমহালে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করেছেন। তিনি জানান, রামসাগর বাংলাদেশের দীর্ঘতম দিঘী এবং এটি পর্যটন বিকাশ ও সুস্থ বিনোদনের জন্য গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, রামসাগরের মাধ্যমে দিনাজপুরকে আরও ভালোভাবে চেনানো যায়।

জেলা প্রশাসনের উদ্যোগে কয়েক ধাপে রামসাগরে ১৩০ মন বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে রুই, কাতলা, সিলভার কার্প, বিগহেড, কালিবাউস ইত্যাদি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জানে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর ই আলম সিদ্দিকী, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন, এনডিসি অভ্র জ্যোতি বড়াল, জেলা বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার, জেলা মৎস্য কর্মকর্তা তারিফুর রহমান সরকারসহ অন্যান্য সরকারি কর্মকর্তা।

এদিন রামসাগরের জলমহালে বিভিন্ন প্রজাতির মোট ১৭ মন মাছ অবমুক্ত করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল