banglahour

রামপাল বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

জাতীয় | মনিরুল ইসলাম দুলু , প্রতিনিধি, বাগেরহাট।

(১১ মাস আগে) ২ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৮:৪৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:২০ অপরাহ্ন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে। ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট গত আগস্ট মাসে ৭৭১ দশমিক ৭০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে, যা এ পর্যন্ত এক মাসে সর্বোচ্চ।

উৎপাদনের পরিসংখ্যান

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে দেশের মোট উৎপাদন ছিলো ১০ হাজার ১০০ মিলিয়ন ইউনিট। এর মধ্যে রামপাল কেন্দ্রের উৎপাদন দাঁড়িয়েছে ৭.১৫ শতাংশ। গত তিন মাস ধরে ধারাবাহিকভাবে মাসে ৬০০ মিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ সরবরাহ করেছে এই কেন্দ্র। ফলে মোট উৎপাদন দাঁড়িয়েছে দুই হাজার ৩৬ মিলিয়ন ইউনিটে।

কর্মকর্তার বক্তব্য

রামপাল মৈত্রী বিদ্যুৎকেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম বলেন,
"বাংলাদেশ-ভারতের মৈত্রীর প্রতীক এই বিদ্যুৎকেন্দ্র আধুনিক ‘আল্ট্রা-সুপারক্রিটিক্যাল’ প্রযুক্তি ব্যবহার করছে। পরিবেশ সুরক্ষায় ফ্লু-গ্যাস ডি-সালফারাইজেশন, উন্নত ইলেক্ট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর, ২৭৫ মিটার উচ্চতার চিমনি, ক্লোজড-সাইকেল কুলিং এবং জিরো লিকুইড ডিসচার্জ সিস্টেম চালু রয়েছে। এর ফলে পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে।"

তিনি আরও বলেন,
“স্থিতিশীল ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে মৈত্রী বিদ্যুৎকেন্দ্র শিল্পোন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এটি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের একটি ভিত্তি স্তম্ভ হয়ে উঠেছে।”

দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের এ ধরনের ধারাবাহিক সাফল্যকে জ্বালানি বিশেষজ্ঞরা ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল