
(৮ মাস আগে) ২ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৯:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩১ অপরাহ্ন
সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যরত মুহূর্ত।
পিরোজপুর: দীর্ঘ ১১ বছর পর পিরোজপুর সদর উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ (২ সেপ্টেম্বর) জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে সদর উপজেলার ৪৫৭ জন ভোটার তিনটি পদে ৮ জন প্রার্থীকে ভোট দিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করার জন্য ভোট প্রদান করেছেন। ভোটগ্রহণ শেষ হয়েছে এবং বর্তমানে ভোট গণনা চলছে।
কাউন্সিলের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক আকন কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি'র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আকন, সদস্য সাইদুল ইসলাম কিসমত ও হাসানুল কবির লীন।
বক্তারা বলেন, “দীর্ঘ ১৭ বছর জুলুম-নির্যাতনের মধ্য দিয়ে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পার হয়েছে। আজকের কাউন্সিলে ভোট দিয়ে যোগ্য ও ত্যাগী নেতাদের বিজয়ী করে দলকে শক্তিশালী করতে হবে এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষের প্রচারণা চালাতে হবে।”