banglahour
দরিদ্র পরিবারের জন্য টিউবওয়েল বিতরণ, বৃক্ষরোপণ ও মাছ অবমুক্তকরণ কর্মসূচি পালন

পিরোজপুরে বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মানবিক কর্মসূচি

রাজনীতি | মো. মিজানুর রহমান, পিরোজপুর প্রতিনিধি।

(৮ মাস আগে) ২ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৯:২৭ অপরাহ্ন

পিরোজপুরে বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হচ্ছে।

পিরোজপুর: "রাজনীতি শুধু ক্ষমতার লড়াই নয়, মানুষের পাশে দাঁড়ানোরও নাম"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পিরোজপুর জেলা শাখা তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।

আজ বিকেলে জেলার ইন্দুরকানি (জিয়ানগর) উপজেলায় দরিদ্র পরিবারের মাঝে সুপেয় পানির জন্য ২টি টিউবওয়েল বিতরণ করা হয়। এছাড়াও, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে উন্মুক্ত জলাশয়ে মাছ অবমুক্ত করা হয়েছে। এই কর্মসূচিতে অংশ নেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

টিউবওয়েল পাওয়া দরিদ্ররা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আমাদের বাড়িতে আগে কখনো নিজের টিউবওয়েল ছিল না। দূরের বাড়ি থেকে পানি আনতে হতো। আজ আমরা নিজের টিউবওয়েল পেলাম, এটি আমাদের জন্য বড় আশীর্বাদ।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক আসানুল হক ছগির, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন, মাস্তান হাফিজ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হেলাল হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জুয়েল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাহিদুল ইসলাম শহীদ, উপজেলা ছাত্রদল আহবায়ক আল আমিন হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, "মানুষই আমাদের শক্তি। বিএনপি প্রতিষ্ঠার পর থেকে আমরা গণমানুষের দল হিসেবে কাজ করে আসছি। আজকের এই কর্মসূচি রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয়, এটি মানুষের জন্য ভালোবাসার একটি ক্ষুদ্র প্রয়াস।"

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল