banglahour
কেক কাটা,র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য শোভাযাত্রায় আলফাডাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজনীতি | শেখ মনির হোসেন,প্রতিনিধি,ফরিদপুর।

(৮ মাস আগে) ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ১:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৫৬ পূর্বাহ্ন

র‌্যালি শেষে আলফাডাঙ্গা চৌরাস্তা মোড়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন বিএনপি নেতারা।

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় কেক কাটা, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ভিপি ও ফরিদপুর-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শামসুদ্দিন মিয়া ঝুনুর নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাডাঙ্গা চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

শোভাযাত্রা ও আলোচনায় আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

এ সময় শামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজদের স্থান হবে না। তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে আন্তর্জাতিক মানের দুর্নীতিমুক্ত একটি দেশ।"

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা গোলাম রসুল বিশ্বাস, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা এস এম আল আমিন প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল