banglahour
ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২৪ মামলায় আদায় ৭৮ হাজার টাকা জরিমানা

কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৪ মামলায় জরিমানা

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি

(১ বছর আগে) ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৫:৪০ অপরাহ্ন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদর ও মানিকখালী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এ সময় ভেজাল খাদ্য, পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উল্লেখ না করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অন্যান্য অনিয়মের দায়ে ২৪টি মামলায় ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাঈদুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা।

অভিযানে উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) হাবিব উল্লাহ খান, হাইওয়ে থানার ওসি মো. মারগুব তৌহিদ, কটিয়াদী বাজার বণিক সমিতির সভাপতি মো. ইলিয়াস আলী ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, স্যানিটারি ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল, পৌর ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেন, এসআই সাইদুল ইসলামসহ সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

অভিযান শেষে ইউএনও মাঈদুল ইসলাম সাংবাদিকদের বলেন, “বাজারে অনিয়ম ও প্রতারণা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। প্রতিটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং দোকান পরিচ্ছন্ন রাখা বাধ্যতামূলক। এসব নিয়ম লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ফলে ভোক্তারা ন্যায্যমূল্যে নিরাপদ পণ্য পাবেন এবং প্রতারণা অনেকাংশে কমে আসবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল