banglahour
ফাউন্ডেশনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ ও পুলিশ কমিশনারকে সম্মাননা প্রদান

সিলেটে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও পুলিশ কমিশনারকে সম্মাননা

সারাদেশ | সিলেট প্রতিনিধি।

(১ বছর আগে) ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৫:৫১ অপরাহ্ন

সিলেট মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদপত্র এবং পুলিশ কমিশনারকে ‘অনারারি লাইফ মেম্বার’ সার্টিফিকেট প্রদান করা হচ্ছে।

সিলেট প্রতিনিধি:

সিলেট উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান রেজাউল করিম আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজি) জনাব মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা। পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, “এ ধরনের প্রশিক্ষণ তরুণদের প্রযুক্তিতে দক্ষ করে তুলবে, আত্মনির্ভরশীল করবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ কয়েছ আহমদ এবং মোঃ আবুল কালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ানুল আজিজ সজীব।

এতে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ জনি আহমদ, সদস্য আব্দুল্লাহ আল সাঈদ, ক্বারি মাজেদুল ইসলাম, হাফিজ শাহরিয়ার, মোজাহিদুল ইসলাম, ফাহাদ জমির, সাঈদ আহমদ, মোঃ এহসানুল করিম, আল আহবাব, এম কে নাঈম এবং প্রশিক্ষণার্থীবৃন্দ।

অনুষ্ঠানে একজন প্রশিক্ষণার্থীকে ফ্রিল্যান্সিং কার্যক্রমে সহায়তার জন্য একটি ল্যাপটপ, এবং অপর একজনকে ৩০,০০০ টাকার চেক প্রদান করা হয়।

এ সময় ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সংগঠনের প্রতি অসামান্য অবদান ও সহযোগিতার স্বীকৃতিস্বরূপ পুলিশ কমিশনার মহোদয়কে সিলেট উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের সম্মানসূচক ‘অনারারি লাইফ মেম্বার’ সার্টিফিকেট প্রদান করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল