banglahour
ছয় দফা দাবির মধ্যে দুটি বাস্তবায়িত, বাকি চারটি নিয়ে আলোচনা চলবে; হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার

বাকৃবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের আলোচনা, হল ত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহার

সারাদেশ | ময়মনসিংহ প্রতিনিধি, কাজী মোহাম্মদ মোস্তফা

(১ বছর আগে) ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৫:৫৬ অপরাহ্ন

ময়মনসিংহ প্রতিনিধি, কাজী মোহাম্মদ মোস্তফা:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কম্বাইন্ড ডিগ্রি ইস্যু ঘিরে চলমান উত্তেজনা ও টানা আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষার্থী প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে চার ঘণ্টার দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন।

শিক্ষার্থীরা জানান, তাদের ছয় দফা দাবির মধ্যে দুটি ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে। বাকি চারটি বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।

বৈঠক শেষে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক জানান, শিক্ষার্থীরা এখন থেকে হলে থাকতে পারবে। আগামীকাল সিন্ডিকেট বৈঠক শেষে হল ছাড়ার নির্দেশনা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হবে। এছাড়া সাত দিনের মধ্যে ক্লাস ও পরীক্ষা চালুর উদ্যোগ নেওয়া হবে।

কম্বাইন্ড ডিগ্রির প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত বহাল থাকবে এবং বহিরাগতদের হামলার ঘটনাও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থী প্রতিনিধি এ এন এম এহসানুল হক হিমেল জানান, কম্বাইন্ড ডিগ্রি ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। তবে একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে অটল অবস্থান বজায় রাখা হবে। আগামীকাল কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মাননীয় উপাচার্য নিশ্চিত করেছেন যে গত ৩৭ দিন ধরে যারা আন্দোলনে যুক্ত ছিলেন, তাদের একাডেমিক বা অন্যভাবে হয়রানি করা হবে না। বিষয়টি লিখিত নিশ্চয়তা আকারে আগামীকালের মধ্যে দেওয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল