banglahour
হিজলায় আনন্দ মিছিল ও আলোচনা সভার মাধ্যমে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মেজবাহ উদ্দিন ফরহাদ নিশ্চিত করলেন ফেব্রুয়ারি নির্বাচনের সফলতা

হিজলায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মেজবাহ উদ্দিন ফরহাদ: “১২ ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না”

রাজনীতি | হিজলা প্রতিনিধি

(৮ মাস আগে) ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৬:০১ অপরাহ্ন

হিজলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হিজলা উপজেলা বিএনপি আনন্দ মিছিল ও আলোচনা সভার আয়োজন করেছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুল গাফফার তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি আলহাজ্ব মেজবাহ উদ্দিন ফরহাদ। বুধবার সকাল ১০টায় উপজেলার হেলিপ্যাড মাঠে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীদের আনন্দ মিছিল আলোচনা সভায় মিলিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগোচ্ছে। কিছু দল আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন বন্ধ করতে চেষ্টারত হলেও সফল হবে না। দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে না, নেক আমল করতে হবে। ইনশাআল্লাহ, ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে এবং কোনো শক্তি তা ঠেকাতে পারবে না।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজলসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন হিজলা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির রায়হান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল