banglahour
কলাপাড়ায় শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজনীতি | পটুয়াখালী প্রতিনিধি, মুজাহিদ প্রিন্স

(৮ মাস আগে) ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৬:০৭ অপরাহ্ন

কলাপাড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে অংশ নিচ্ছেন নেতাকর্মীরা।

পটুয়াখালী প্রতিনিধি:

বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে মিলিত হন।

শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক ও সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী। এছাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল