
(১ বছর আগে) ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ১১:০৭ অপরাহ্ন
ময়মনসিংহ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. শাহীন কুলি (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শাহীন কুলি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বীর লোটাবর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
বুধবার দুপুরে র্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ময়মনসিংহ র্যাব-১৪ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. নয়মুল হাসান এ তথ্য জানান।
র্যাব জানায়, গত ২৯ আগস্ট ওই শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় শিশুটির বাবা গত ১ সেপ্টেম্বর মাদারগঞ্জ থানায় মামলা করেন। ঘটনার দিন প্রতিবেশী বন্ধুর সাথে খেলাধুলার জন্য অভিযুক্তের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় শাহীন কুলি তাদের মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে যায়। এ সময় ভুক্তভোগী শিশুটির বান্ধবী কৌশলে পালিয়ে আসতে সক্ষম হলেও ভেতরে আটকে পড়ে ওই শিশু। পরে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন শাহীন কুলি।
র্যাব-১৪ এর অধিনায়ক আরও জানান, অভিযোগের পর মঙ্গলবার রাতে ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকা থেকে শাহীন কুলিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।