banglahour
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পদুয়ার বাজার ফ্লাইওভার সম্প্রসারণ ও ১২টি আসনের দাবিতে নেতাকর্মীদের শ্লোগান

সাবেক ৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে কুমিল্লায় গণমিছিল ও সংহতি সমাবেশ

রাজনীতি | মোঃ সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(৮ মাস আগে) ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ১১:২২ অপরাহ্ন

কুমিল্লায় সাবেক ৯ নির্বাচনী এলাকা পুনর্বহাল ও মহাসড়ক ফ্লাইওভার সম্প্রসারণের দাবিতে বিএনপি নেতাকর্মীদের গণমিছিল ও সংহতি সমাবেশ।

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজারে অবৈধ ব্যারিকেড ইউলুপ অপসারণ, রেলওয়ে ওভারপাস পল্লী বিদ্যুৎ সমিতি পর্যন্ত সম্প্রসারণ এবং সাবেক ৯ নির্বাচনী এলাকা পুনর্বহালসহ মোট ১২টি নির্বাচনী আসনের দাবিতে গণমিছিল ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কুমিল্লা বাঁচাও মঞ্চ ও সদর দক্ষিণ ঐক্য সংহতি পরিষদের উদ্যোগে এ কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর সমর্থকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

গণমিছিল শেষে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে আয়োজিত সংহতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধভাবে ব্যারিকেড দিয়ে জনপদকে দুই ভাগ করা হয়েছে। পদুয়ার বাজার ফ্লাইওভারকে পল্লী বিদ্যুৎ সমিতি পর্যন্ত সম্প্রসারণ করতে হবে। ষড়যন্ত্র করে জনগণের কাজে না লাগা এই প্রকল্পের দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।”

তিনি আরও বলেন, “সাবেক নয় নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি। শুনানিতে বিষয়টি যৌক্তিকভাবে উপস্থাপন করেছি। আজকেও কমিশনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। আমরা আশাবাদী, নির্বাচন কমিশন দাবি মেনে নেবে।”

মনিরুল হক চৌধুরী কুমিল্লাবাসীর উদ্দেশে বলেন, “আমাকে একবার কুমিল্লার সেবা করার সুযোগ দিন। আমি কুমিল্লাকে সিঙ্গাপুরের কাছাকাছি নিয়ে যাব।”

সমাবেশে সভাপতিত্ব করেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আখতার হুসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, লালমাই উপজেলা বিএনপির সভাপতি মাসুদ করিম, সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টু, ঐক্য সংহতির আহ্বায়ক ইসমাইল হোসেন মজুমদার, কুমিল্লা বাঁচাও মঞ্চের আহ্বায়ক নাসির উদ্দীন, কুমিল্লা মহানগর সাধারণ সম্পাদক মোতালেব হোসেন মজুমদার, সদর দক্ষিণ থানা বিএনপির আহ্বায়ক মোঃ হানিফ ও সদস্য সচিব সোহেল মজুমদারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল