banglahour

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ ও ব্যবহার: দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

অপরাধ | রিফাত রহমান, প্রতিনিধি, চুয়াডাঙ্গা।

(১ বছর আগে) ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ১১:২৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:২৫ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হচ্ছে।

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহার করার দায়ে দুটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারীদের জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের হাসপাতাল সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় যৌথ স্বত্বাধিকারী প্রতিষ্ঠান জনতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর স্বত্বাধিকারী জান্নাতুল, হাসান, ইসমাঈল, হাসনাত, শাকিল ও ওলিকে ৩০ হাজার টাকা এবং নিউ জনতা ডায়াগনস্টিক সেন্টার এর স্বত্বাধিকারী মমিনুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে কাগজপত্র হালনাগাদ করা ও ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়।

তদারকি কাজে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল।

সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল