banglahour
৩ শতাধিক কৃষক পেলেন মাষকালাই বীজ, ডিএপি ও এমওপি সার

কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

সারাদেশ | ওলিয়ার রহমান, ঝিনাইদহ প্রতিনিধি

(১ বছর আগে) ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ১১:৩২ অপরাহ্ন

কালিগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলায় খরিপ-২০২৫-২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে সার-বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম।

এবারের কর্মসূচির আওতায় উপজেলার ৩০০ জন কৃষকের মাঝে ৫ কেজি মাষকালাই বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়া, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইমদাদ হাসান, সমকাল পত্রিকার জামির হোসেন, জিটিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি ওলিয়ার রহমান, বাংলাদেশ বেতারের আহসান কবিরসহ স্থানীয় কৃষকরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল