banglahour

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে আমার দায়িত্ব পালন করব- মো: সাহাবুদ্দিন

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৪ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৮:৩৫ পূর্বাহ্ন

ঢাকা: ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো: সাহাবুদ্দিন চুপ্পু। সোমবার বিকালে মো: সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে নাম ঠিকানাসহ প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে দেশের সব বিরোধী রাজনৈতিক দলের উদ্দেশে বলেন, ‘আমি সুষ্ঠু নির্বাচন দেখে যেতে চাই। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে আমি আমার দায়িত্ব পালন করব। 

রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল মনোনয়নপত্র পরীক্ষা শেষে একমাত্র প্রার্থী সাহাবুদ্দিন চুপ্পুকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। এরপর সোমবার বিকালে নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়। বর্তমান রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

নব নির্বাচিত রাষ্ট্রপতি  মো: চুপ্পু আরো বলেন, সংবিধানের আলোকে আমরা কাজ করতে বাধ্য। নির্বাচনের ক্ষেত্রে অরাজনৈতিক দাবি তুলে বা সংবিধানের বাইরে দাবি তুলে কিছু করা সম্ভব নয়। আমারও কিছু দায়িত্ব আছে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রাখা। এই দায়িত্ব পালনে আমি পিছপা হব না।

নতুন রাষ্ট্রপতি তার ছাত্রজীবনে রাজনীতিতে যুক্ত থাকা, মহান মুক্তিযুদ্ধসহ স্বাধিকার আন্দোলন ও বাকশালের সঙ্গে নিজের সম্পৃক্ততার দীর্ঘ ইতিহাস সংক্ষেপে তুলে ধরে বলেন, আমি রাজনীতি করেছি। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী একজন মানুষ।  

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল