
(১ বছর আগে) ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:২৪ অপরাহ্ন
ধামরাই থানায় গ্রেপ্তারকৃত আসামিদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জন মাদক মামলার আসামি, ১ জন ডাকাতি প্রস্তুতি মামলার আসামি এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শিক্ষার্থী সাদ হত্যা মামলার ২ আসামি রয়েছেন।
এসময় মাদক মামলার আসামিদের কাছ থেকে ৩৬.৩ গ্রাম হেরোইন ও ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬৫ হাজার টাকা।
ওসি মনিরুল ইসলাম আরও বলেন, “গত ২৪ ঘণ্টায় ধামরাই থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার বেলা ১১টার দিকে আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”