banglahour
“মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের হুঁশিয়ারি”

“পিআর নির্বাচন মুক্তিযুদ্ধের বাংলায় হবে না: আবুল কালাম”

সারাদেশ | মোঃ সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(১ বছর আগে) ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ১১:৪০ অপরাহ্ন

“কুমিল্লার মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশে বক্তব্য রাখছেন জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম”

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম বলেছেন, “পিআর নির্বাচন ভোট মুক্তিযুদ্ধের বাংলায় হবে না। পাকিস্তান চলে যাও, কোনো অপশক্তির জায়গা এই দেশে হবে না।”

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম বলেন, “১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করার মধ্য দিয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছিল। ৪৭ বছর পরও সেই ষড়যন্ত্র চলছে। বিএনপি ১৭ বছর ধরে আন্দোলন করেছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। অথচ আজকে একদল বলছে—পিআর নির্বাচন, ভালোবাসার নির্বাচন! কিন্তু বাংলাদেশ মুক্তিযুদ্ধের দেশ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশ। এখানে কোনো অপশক্তির জায়গা হবে না।”

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে মনোহরগঞ্জের প্রতিটি ইউনিয়ন থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দুপুরে মনোহরগঞ্জ বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরোওয়ার জাহান ভূঁইয়া দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য র‌্যালি, পথসভা, বৃক্ষরোপণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর বিপুল উপস্থিতি লক্ষ করা যায়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল