
(১ বছর আগে) ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ১১:৫৭ অপরাহ্ন
“কুড়িগ্রামের ফুলবাড়িতে র্যাব-১৩ এর অভিযানে উদ্ধার হওয়া সাড়ে ১৭ কেজি গাঁজা ও আটক মাদক ব্যবসায়ী।”
কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় র্যাব-১৩ এর অভিযানে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ মোঃ একরামুল হক (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার নাওডাঙা ইউনিয়নের মৃত হযরত আলীর ছেলে।
র্যাব জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রংপুর সিপিএসসি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ফুলবাড়ির তার বাড়িতে অভিযান চালায়। এসময় শয়নকক্ষের ওয়ারড্রবের ভেতর থেকে ১৭.৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং একরামুল হককে হাতেনাতে আটক করা হয়।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত একরামুল হককে মাদক আইনে মামলা দিয়ে ফুলবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।