banglahour
বর্ণাঢ্য মিছিল ও বৃক্ষরোপণ কর্মসূচিতে মুখরিত অষ্টগ্রাম উপজেলা বিএনপি

অষ্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফাইয়াজ হাসান বাবুর বর্ণাঢ্য মিছিল ও বৃক্ষরোপণ

রাজনীতি | সোহেল চৌধুরী , কিশোরগঞ্জ প্রতিনিধি

(৮ মাস আগে) ৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১২:০৬ পূর্বাহ্ন

অষ্টগ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন নেতা-কর্মীরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের অষ্টগ্রামে আনন্দ মিছিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি। এ কর্মসূচির নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

বুধবার সকালে অষ্টগ্রাম হাবেলী থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বাদ্যযন্ত্র, লাঠিখেলা, ব্যানার-ফেস্টুনসহ নানা আয়োজন ছিল, যা হাট-বাজার ও সড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

পরে হাবলীপাড়া জামে মসজিদের সামনে বৃক্ষরোপণ শেষে নেতাকর্মীদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, উপজেলা কৃষক দলের সভাপতি ইউনূস আলী মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ আহমেদ প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল