
(৮ মাস আগে) ৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৯ পূর্বাহ্ন
সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর নেতৃত্বে অষ্টগ্রামে বিএনপির মিছিল ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন নেতা-কর্মীরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অষ্টগ্রামে আনন্দ মিছিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ কর্মসূচির নেতৃত্ব দেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
বুধবার সকালে অষ্টগ্রাম হাবেলী থেকে শুরু হওয়া র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। র্যালিতে বাদ্যযন্ত্র, লাঠিখেলা, মোটরশুভ যাত্রা, ব্যানার ও ফেস্টুনসহ নানা আয়োজনের মাধ্যমে হাট-বাজার ও সড়ক মুখরিত হয়।
পরে হাবলীপাড়া জামে মসজিদের সামনে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীদের বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আশরাফী, উপজেলা কৃষক দলের সভাপতি ইউনূস আলী মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক ফরহাদ আহমেদ প্রমুখ।