banglahour
বিরলে শিশুদের জন্য কার্যকরী যোগাযোগ ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিরলে উন্নয়নের জন্য শিশু যোগাযোগ বিষয়ক সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

সারাদেশ | আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) প্রতিনিধি।

(১ বছর আগে) ৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১২:২২ পূর্বাহ্ন

প্রশিক্ষণে অংশ নিচ্ছেন চাইল্ড ফোরাম, যুবক্লাব ও সি ফর ডি কমিটির সদস্যবৃন্দ।

হিলি (দিনাজপুর) প্রতিনিধি : ৩ সেপ্টেম্বর
দিনাজপুরের বিরলে উন্নয়নের জন্য যোগাযোগ এবং কার্যকরী শিশু যোগাযোগ বিষয়ে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ বুধবার (৩ সেপ্টেম্বর) সকালবেলা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বিরল এপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে চাইল্ড ফোরাম, যুবক্লাব ও সি ফর ডি কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে উন্নয়নের জন্য যোগাযোগ এবং কার্যকরী শিশু যোগাযোগ বিষয়ে সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বিরল প্রেসক্লাবের সভাপতি আতিউর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরল এপি ম্যানেজার নিতা ফ্লোরা দাস, প্রোগ্রাম অফিসার এন্টিনা দাস, গোলাম সাকলাইন, চাইল্ড প্রটেকশন অফিসার পেট্রিক রুরাস প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল