banglahour

পিরোজপুরের নেছারাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজনীতি | মো.মিজানুর রহমান, প্রতিনিধি ,পিরোজপুর।

(৮ মাস আগে) ৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১২:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৭ পূর্বাহ্ন

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপির নেতৃবৃন্দ।

পিরোজপুর প্রতিনিধি : ৩ সেপ্টেম্বর
পিরোজপুরের নেছারাবাদে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে জেলা বিএনপির সদস্য মোঃ ফখরুল আলম ও মোঃ আক্তার হোসেনের নেতৃত্বে উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। র‍্যালিটি উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে বের হয়ে মিয়ারহাট-ইন্দেরহাট বাজার হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখে আসছে। আগামী দিনগুলোতেও দলটি গণমানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করবে। বাংলাদেশের গণতন্ত্রের পথে যতবারই সংকট এসেছে, ততবারই বিএনপি হাল ধরেছে।

এসময় উপস্থিত ছিলেন সাবেক প্রচার সম্পাদক মোঃ জাহিদ হোসেন, নেছারাবাদ স্বরূপকাঠি উপজেলা স্বেচ্ছাসেবক দল মোঃ মহাসিন মিয়া, মহিউদ্দিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল