banglahour
কৃষি অফিসের উদ্যোগে ৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

হাকিমপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে মাষকালাইয়ের বীজ ও সার বিতরণ

সারাদেশ | আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) প্রতিনিধি।

(১ বছর আগে) ৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১২:৫১ অপরাহ্ন

হাকিমপুর উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকদের হাতে বিনামূল্যে মাষকালাইয়ের বীজ ও সার তুলে দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।

দিনাজপুরের হাকিমপুরে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে মাষকালাইয়ের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম জানান, ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাষকালাইয়ের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ৩০ জন কৃষককে ৫ কেজি করে মাষকালাইয়ের বীজ, ১০ কেজি করে ডিএপি এবং ৫ কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মেজবাহুল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল