banglahour
সততা-নীতি-নৈতিকতা ও দেশপ্রেমের মূল ভিত্তি সুশিক্ষা — জেলা প্রশাসক হাবিব উল্লা

রাঙ্গামাটিতে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে ত্রিপক্ষীয় সভা

সারাদেশ | মিল্টন বাহাদুর,রাঙামাটি প্রতিনিধি।

(১ বছর আগে) ৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৩:১৪ অপরাহ্ন

রাঙ্গামাটিতে শহীদ আব্দুল আলী একাডেমিতে আয়োজিত ত্রিপক্ষীয় সভায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

রাঙ্গামাটি প্রতিনিধি : ৪ সেপ্টেম্বর
সততা-নীতি-নৈতিকতা, দেশপ্রেম এবং আদর্শ চরিত্রবান মানুষ হওয়ার মূল ভিত্তি সুশিক্ষা বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

তিনি বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হলে আগে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। তাই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় সাধন করে মানসম্মত শিক্ষার প্রক্রিয়া গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে শহীদ আব্দুল আলী একাডেমির আয়োজনে একাডেমির মিলনায়তনে আয়োজিত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ত্রিপক্ষীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জোবাইদা আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আছমা, শহীদ আব্দুল আলী একাডেমির প্রধান শিক্ষক নজরুল ইসলাম, অভিভাবক সদস্য জসীম উদ্দিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মৈত্রী রায়সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।

সভায় মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে অভিভাবকদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল