banglahour

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের মুক্তাগাছায় সমাবেশ ও র‌্যালি

রাজনীতি | কাজী মোহাম্মদ মোস্তফা, প্রতিনিধি ,ময়মনসিংহ।

(৮ মাস আগে) ৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৩:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৫ পূর্বাহ্ন

মুক্তাগাছায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে উপস্থিত নেতাকর্মীরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের মুক্তাগাছায় সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে মুক্তাগাছা পৌরসভার সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।

র‌্যালি পূর্ববর্তী সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম শহীদ, সদস্য সচিব কামরুজ্জামান লেবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল