banglahour

পিরোজপুরে সন্ত্রাস, চাঁদাবাজ ও দালাল মুক্ত কমিটির দাবিতে বিএনপির বিক্ষোভ

রাজনীতি | মো.মিজানুর রহমান, প্রতিনিধি,পিরোজপুর।

(৮ মাস আগে) ৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১১:৪৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন

পিরোজপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে অংশ নেন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সন্ত্রাস, চাঁদাবাজ ও দালাল মুক্ত বিএনপি চাই, ত্যাগীদের মূল্যায়ন চাই”—এই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পিরোজপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল, তাঁতীদল, মৎস্যজীবীদল, শ্রমিকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি শহরের নতুন পৌর ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বড় মসজিদের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের সভাপতি আলী শেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসিব জামাল, পৌর শ্রমিক দলের সভাপতি রাজ্জাক ফকির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক-২ আলিফ আহমেদ রাজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নওশাদ শেখ, ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লিটন শেখ এবং পৌর কৃষকদলের ক্রীড়া সম্পাদক তরিকুল ইসলাম তারেক।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপির নেতৃত্ব ত্যাগী নেতাকর্মীদের হাতে তুলে দিতে হবে। সন্ত্রাসী, দালাল ও চাঁদাবাজদের স্থান দিলে দল দুর্বল হয়ে পড়বে। তাই দুঃসময়ে যারা রাজপথে ছিলেন তাদের সম্মান জানিয়ে নেতৃত্বে অন্তর্ভুক্ত করার দাবি জানান নেতারা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল