banglahour

জামালপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

রাজনীতি | আলী আকবর,প্রতিনিধি, জামালপুর ।

(৮ মাস আগে) ৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৩:৪৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

জামালপুর প্রতিনিধি

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে জামালপুর জেলা মৎস্যজীবী দলের আয়োজনে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চতলা বিলে দেশীয় প্রজাতির ১০০ কেজি মাছের পোনা অবমুক্ত ও ৫০০ বৃক্ষরোপণের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।

অনুষ্ঠানে জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম, সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সাইদুল রহমান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে কৃষি ও মৎস্যচাষের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছিলেন।”

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল