banglahour

পটুয়াখালী পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকরি ও জমির তিনগুণ মূল্যসহ ৮ দফা দাবিতে মানববন্ধন

সারাদেশ | মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী প্রতিনিধি।

(১ বছর আগে) ৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৩:৫৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৪৯ অপরাহ্ন

কলাপাড়া প্রেসক্লাবের সামনে চাকরি ও জমির ন্যায্য মূল্যসহ ৮ দফা দাবিতে মানববন্ধনে অংশ নেন ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় যুব সমাজ।

চাকরি চাই, জমির তিনগুণ মূল্য চাই”—এই দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছেন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষিত বেকার যুব সমাজের আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও আন্দোলনের সমন্বয়কারী রবিউল আউয়াল অন্তর, জামাল মৃধা, হাসান মৃধা, জুলিয়া ও মীমসহ স্থানীয় অনেকে।

বক্তারা অভিযোগ করেন, জমি অধিগ্রহণের সময় প্রতি পরিবার থেকে যোগ্যতা অনুযায়ী একজনকে চাকরি দেওয়া এবং জমির তিনগুণ মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। কিন্তু দীর্ঘ এক বছর ধরে এ বিষয়ে আন্দোলন চললেও এখনো তাদের কোনো দাবি পূরণ হয়নি। বরং উল্টো নিরীহ গ্রামবাসীদের নামে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে তাদের উত্থাপিত ৮ দফা দাবি মেনে নিতে হবে, নইলে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল