banglahour

অসুস্থ বিএনপি নেতার খোঁজখবর নিলেন কেন্দ্রীয় জামায়াত নেতা অ্যাডভোকেট ওয়াদুদ

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু, বাগেরহাট প্রতিনিধি।

(১ বছর আগে) ৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৪:০৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৪৮ অপরাহ্ন

অসুস্থ বিএনপি নেতা মো. রেজাউল করিম নান্নুর খোঁজখবর নিচ্ছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মাওলানা শেখ আ. ওয়াদুদ ও স্থানীয় নেতারা।


বাগেরহাটের মোংলায় দীর্ঘদিন ধরে অসুস্থ স্থানীয় বিএনপি নেতা মো. রেজাউল করিম নান্নুর শারীরিক খোঁজখবর নিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অ্যাডভোকেট মাওলানা শেখ আ. ওয়াদুদ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মোংলা পৌর শহরতলীর কেওড়াতলা মোড়ে বিএনপি নেতার বাসায় যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন পৌর জামায়াতের আমির এম. এ. বারী, সহকারী সেক্রেটারি শেখ আবিদ হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মো. আব্দুর রহিম হাওলাদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন সাইফুল এবং জামায়াতের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা মো. মোস্তাইন মোল্লা।

বিএনপি নেতা নান্নুর শারীরিক অবস্থা ও পারিবারিক খোঁজখবর নেওয়ার সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

উল্লেখ্য, মোংলা বন্দর যন্ত্র চালিত মাঝিমাল্লা সংঘের সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম নান্নু মস্তিষ্কে স্ট্রোকজনিত কারণে প্যারালাইসিস হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল