banglahour

কুমিল্লায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

শিক্ষা | মোঃ সেলিম রেজা মুন্সী, প্রতিনিধি, কুমিল্লা।

(১ বছর আগে) ৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৮:০৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৪৩ অপরাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইসা-চ্যান্সেলর ড. এ এস এম আমানুল্লাহ কুমিল্লা আঞ্চলিক কেন্দ্র উদ্বোধনী সভায় বক্তব্য রাখছেন।

কুমিল্লা প্রতিনিধি:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইসা-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, কুমিল্লা অঞ্চলের মানুষ আর চট্টগ্রাম বা গাজীপুরে গিয়ে কাগজপত্র জমা দেওয়ার ঝক্কি ভোগ করতে হবে না। এডমিশন টেস্টের খাতা জমা দেওয়ার জন্যও দৌড়াদৌড়ি করার প্রয়োজন থাকবে না। কুমিল্লায় আঞ্চলিক অফিসের মাধ্যমে স্থানীয়ভাবে সব কাজ করা যাবে। তিনি আরও বলেন, “এই আঞ্চলিক কেন্দ্র কুমিল্লায় আমাদের আরো আগেই করা উচিত ছিল।”

শুক্রবার (৫ আগস্ট) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী সভার পর কুমিল্লা হাউজিং এস্টেটে নতুন আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সভায় কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ভাইসা-চ্যান্সেলর ড. আমানুল্লাহ কুমিল্লার সাংস্কৃতিক ইতিহাস, খাবার, মিষ্টান্ন ও মানুষের গুণাবলী নিয়ে গর্ব প্রকাশ করে বলেন, “কুমিল্লার ছেলে-মেয়েরা বিশ্বের বিভিন্ন দেশে চমৎকার পারফরম্যান্স করছে। যারা পরিশ্রম করে, তারা সফল হয়।”

উদ্বোধনী সভায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঁঞা সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম এবং কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক রাজিব আল মিঠু।

ড. আমানুল্লাহ আরও জানান, ভিক্টোরিয়া কলেজে ল্যাঙ্গুয়েজ ক্লাব স্থাপন করা হবে, যেখানে জাপানি, কোরিয়ান, ইংরেজি ও আরবি ভাষা শেখানো হবে। এতে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি পাবে। এছাড়া কলেজের জিয়া অডিটোরিয়াম সংস্কার করার প্রয়োজন রয়েছে, বিষয়টি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কাজ করবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল