banglahour

মহিপুরে ট্রলারে দেরি করায় জেলেকে পিটিয়ে হত্যা, আহত ২

সারাদেশ | মনিরুল ইসলাম, পটুয়াখালী, প্রতিনিধি।

(১ বছর আগে) ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ১২:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৪৫ অপরাহ্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পটুয়াখালী:
সমুদ্রযাত্রার জন্য প্রস্তুত ট্রলারে পৌঁছাতে দেরি করায় ট্রলার মালিক পক্ষের মারধরে হেলাল হাওলাদার (২৪) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে আহত হয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আহতদের মধ্যে হেলালকে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হেলাল মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের হারুন হাওলাদারের ছেলে।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের আল-আমিন আড়তে এ মারধরের ঘটনা ঘটে।

নিহতের মা শেফালী বেগম ও আহত জেলেরা জানান, বৃহস্পতিবার সকালে সাগরে যাওয়ার জন্য মন্টু ফরাজীর মালিকানাধীন একটি ট্রলার প্রস্তুত করা হয়। কিন্তু মঠবাড়িয়া থেকে আসতে দেরি হওয়ায় রাত ৯টার পর আলীপুরে পৌঁছালে ট্রলার মালিক পক্ষের তিনজন তাদের উপর বেধড়ক মারধর করে। পরে সাগরে মাছ ধরতে পাঠানো হলে ট্রলারে তাদের অবস্থার অবনতি হয়। শুক্রবার দুপুরে সেখান থেকে হাসপাতালে আনার পর হেলালের মৃত্যু হয়।

মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল