banglahour

পটুয়াখালীতে কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযান

অপরাধ | মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী প্রতিনিধি।

(১ বছর আগে) ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ১:৫১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:১৬ অপরাহ্ন

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধারকৃত ইয়াবা, গাঁজা, জালনোট, বৈদেশিক মুদ্রা ও অন্যান্য আলামত

পটুয়াখালীতে কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, জালনোট ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে। উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ সেপ্টেম্বর শুক্রবার ভোর ৪ টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও পুলিশের সমন্বয়ে সদর থানাধীন পায়রাকুন্জ ফেরিঘাট সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ লক্ষ ৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৭ হাজার ১৫ পিস ইয়াবা, ১১ হাজার ৮০০ টাকা মূল্যের ৩৯৬ গ্রাম গাঁজা, নগদ ৭৪ হাজার ৪২০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, ৯৫ হাজার ৩০০ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা, ৯টি মোবাইল ফোন, ১টি সিম কার্ডসহ মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামত পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়।

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল