banglahour

সখীপুরে বর্ধিত সভায় বক্তব্যকালে অসুস্থ কাদের সিদ্দিকী

সারাদেশ | আতিফ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি

(১ বছর আগে) ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৪:১৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৪৩ অপরাহ্ন

সখীপুরে কৃষক শ্রমিক জনতালীগের বর্ধিত সভায় বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের বর্ধিত সভায় বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে সখীপুর খান মার্কেটে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন কৃষক শ্রমিক জনতালীগের সখীপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর খান।
সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব বলেন, বক্তৃতা দেয়ার সময় শারীরিকভাবে অসুস্থবোধ করেন। পরে বঙ্গবীর কাদের সিদ্দিকী বক্তব্য শেষ করেন এবং তাকে সখীপুর নিজ বাসায় নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিনজন ডাক্তার উপস্থিত হন। ডাক্তাররা জানিয়েছেন তিনি সুস্থ আছেন। বর্তমানে তিনি নিজ বাসায় বিশ্রাম নিচ্ছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল