
(১০ মাস আগে) ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৩২ অপরাহ্ন
খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খুলনা প্রেসক্লাবের উদ্যোগে শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলের পূর্বে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। দোয়া পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবের ইমাম হাফেজ মাওলানা মোঃ ইফসুফ হাবিব।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক এবং সভা পরিচালনা করেন কার্যনির্বাহী পরিষদের সদস্য আশরাফুল ইসলাম নূর।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী পরিষদের সদস্য শেখ দিদারুল আলম, সদস্য মো. এরশাদ আলী, মো. রাশিদুল ইসলাম, আনোয়ারুল ইসলাম কাজল, মো. জাহিদুল ইসলাম, মো. হেদায়েৎ হোসেন মোল্লা, আব্দুর রাজ্জাক রানা, খলিলুর রহমান সুমন ও এস এম নূর হাসান জনি প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য আহমদ মুসা রঞ্জু, সদস্য আলমগীর হান্নান, মোহাম্মদ মিলন, এস এম আমিনুল ইসলাম, এস এম ইয়াসীন আরাফাত (রুমী), মোঃ মাহফুজুল আলম (সুমন), মোঃ বেল্লাল হোসেন সজল, একরামুল হোসেন লিপু, অস্থায়ী সদস্য শেখ ফেরদৌস রহমান, মোঃ হাসানুর রহমান তানজির, ইমাম হোসেন সুমন, মোঃ মেহেদী মাসুদ খান, সাংবাদিক জি এম রাসেল, মো. নুরুল আমিন (নূর), ফটো সাংবাদিক শেখ মো. সেলিম, এম রোমানিয়া, খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী শায়লা রহমান, অর্পিতা ও সুমাইয়া হুদা রাত্রি সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।