banglahour

বিয়ের রাতেই যুবকের স্বাভাবিক অঙ্গ কর্তন

সারাদেশ | গোপাল মোহন্ত, প্রতিনিধি, গাইবান্ধা।

(১ বছর আগে) ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ১০:৫৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৫২ অপরাহ্ন

গাইবান্ধার সাদুল্লাপুরে এক নববধু তার স্বামী নজরুল ইসলাম (২৫) এর গোপনাঙ্গ কেটে গুরুতর আহত করেছে। ঘটনা ঘটে শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে।

স্থানীয়রা জানায়, নজরুল ইসলাম পার্শ্ববর্তী পলাশবাড়ি উপজেলার রাজনগর গ্রামের মোরশেদা আক্তারের সঙ্গে সামাজিকভাবে বিয়ে করেছেন। বিয়ের রাতেই আনন্দ-উল্লাসের মধ্যে বাসর ঘরে নববধু ধারালো ব্লেড দিয়ে তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দেয়।

খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আতোয়ার রহমান বলেন, “বিয়ের রাতেই এমন হৃদয়বিদারক ঘটনা খুবই চাঞ্চল্যকর।”
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজউদ্দিন খন্দকার জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল