banglahour

নুরুল হকের মাজারে হামলার পর থমথমে পরিস্থিতি

সারাদেশ | মোঃ শাহরিয়ার রহমান,নিজস্ব প্রতিবেদক।

(১ বছর আগে) ৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ১:১৬ পূর্বাহ্ন

‘তৌহিদি জনতা’ পরিচয়ে নুরাল পাগলার কবর, বাড়ি ও দরবারে হামলা ও ভাঙচুর

রাজবাড়ীর গোয়ালন্দ এলাকায় নুরুল হকের কবরের পাশে অবস্থিত ‘নুরাল পাগলার মাজারে’ শুক্রবার হামলা ও ভাঙচুরের পর শনিবার সকাল থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মাজারের বন্ধ গেটের সামনে পুলিশ পাহারা দিচ্ছে, এবং মাঝে মাঝে সেনাবাহিনীর ভ্রাম্যমাণ দল টহল দিচ্ছে।

মাজারের ভিতরে কাউকে প্রবেশ করতে না দিলেও ক্ষতিগ্রস্ত মাজারটি দেখতে আশপাশের মানুষ ভিড় করছেন। এলাকাবাসীর কাছে আতঙ্ক তৈরি হয়েছে — কারণ শুক্রবার হাজার হাজার মানুষ মাজারে হামলা চালায়।

পুলিশ জানায়, সরকারি কাজে বাঁধা দেওয়া ও গাড়ি ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতনামা সাড়ে তিন হাজারকে আসামি করে শনিবার মামলা দায়ের করা হয়েছে।

একই ধরনের ঘটনা ঘটেছিল রাজশাহীর পবা উপজেলার একটি খানকা শরিফেও। সেখানে দলবদ্ধ ভাঙচুরের ঘটনা পুলিশের চোখের সামনে ঘটেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল