banglahour

অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে অমরত্ব: শি-পুতিন আলোচনায় চমকপ্রদ প্রসঙ্গ

বিশ্ব | রয়টার্স,হংকং,বেইজিং।

(১ বছর আগে) ৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ১:৪৪ পূর্বাহ্ন

পুতিন-শি আলোচনার বিষয়বস্তুতে বিশ্বজুড়ে নজর

অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে অমরত্ব লাভ কি সত্যিই সম্ভব? 
এ প্রশ্নই উঠে এসেছে চীন ও রাশিয়ার শীর্ষ নেতৃত্বের আলোচনায়।

চলতি সপ্তাহে বেইজিংয়ে আয়োজিত সামরিক কুচকাওয়াজের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে এ নিয়ে আলাপ হয়।

প্রেসিডেন্ট পুতিনের তরফে ম্যান্ডারিন ভাষাভাষী এক অনুবাদককে শি জিনপিংকে বলতে শোনা যায়, কীভাবে মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ বারবার প্রতিস্থাপন করে বয়সের প্রভাব কমিয়ে আনা সম্ভব হতে পারে।

আলোচনায় আরও উঠে আসে, এই প্রক্রিয়ার মাধ্যমে শুধু তরুণ অবস্থা বজায় রাখাই নয়, বরং অনির্দিষ্টকালের জন্য বার্ধক্যকেও ঠেকিয়ে রাখা যেতে পারে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল