banglahour

চোরাই মালামালসহ ২ চোর গ্রেফতার

অপরাধ | ব্যুরো প্রধান, খুলনা।

(১ বছর আগে) ৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ৭:৫৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৫৪ অপরাহ্ন

জব্দকৃত জিনিস এবং গ্রেফতারকৃত আসামী

খুলনা নগরীর কার্তিককূল এলাকা থেকে চোরাই মালামালসহ দুই চোরকে গ্রেফতার করেছে আড়ংঘাটা থানা পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখা জানিয়েছে, গত ৬ সেপ্টেম্বর ২০২৫ রাতের পর্বে আড়ংঘাটা বাইপাস সংলগ্ন কার্তিককূল লিংক রোড এলাকা থেকে চোর চক্রের সদস্য মহিদুল মোল্লা (৩৩), পিতা শহিদ মোল্লা, এবং নজরুল ব্যাপারী (৩৮), পিতা মোঃ কাওসার শেখকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে:

  • ১ টি চোরাই গরুর বাছুর
  • ১টি সিএনজি
  • ১টি মোবাইল ফোন

আড়ংঘাটা থানায় তাদের বিরুদ্ধে মামলা নং-০১, তারিখ-০৭/০৯/২০২৫, ধারা ৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন এলাকায় চুরি সংঘটিত করছিল।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল