banglahour

মো: আবদুল হামিদের সাথে প্রধানমন্ত্রী ও নবনির্বাচিত রাষ্ট্রপতির সৌজন্যে সাক্ষাৎ

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৪ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৯:১২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:০৩ পূর্বাহ্ন

ঢাকা: রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নবনির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সময় ফার্স্ট লেডি বেগম রাশিদা খানম, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, নবনির্বাচিত রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা ও তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে নবনির্বাচিত রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন, তার সহধর্মিনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌছুলে তাদের ফুলেল শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার সহধর্মিনী রাশিদা খানম। ‌

রাষ্ট্রপতি আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মোঃ সাহাবুদ্দিনকে অভিনন্দন জানান। এ সময় তারা পরস্পর কুশল বিনিময় করেন ও স্বাস্থ্যের খোঁজখবর নেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল