banglahour

নির্বাচন নিয়ে শঙ্কা দেখছি না: মির্জা ফখরুল

রাজনীতি | বাংলা আওয়ার ডেস্ক

(৮ মাস আগে) ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ৩:৩৩ পূর্বাহ্ন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। তবে কিছুটা উদ্বেগ রয়ে গেছে। তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল অযাচিতভাবে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে। তবে বাংলাদেশের মানুষ এসব দুরভিসন্ধি কখনোই সমর্থন করবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে ঠাকুরগাঁওয়ে বিএনপির নেতা-কর্মীদের নামে ৭৫টিরও বেশি মামলা দেওয়া হয়েছে। এসব মামলায় প্রায় সাড়ে সাত হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়। তাঁদের আদালতে হাজিরা দিতে হয়েছে, জেলে যেতে হয়েছে, এমনকি গ্রেপ্তার এড়াতে ধানখেতে লুকিয়ে থাকতে হয়েছে।”

তিনি আরও বলেন, ঠাকুরগাঁও বিএনপি অরাজনৈতিক, অগণতান্ত্রিক ও নিষ্ঠুর পরিস্থিতির মধ্য দিয়েও দলকে ধরে রেখেছে এবং আজকের সম্মেলন সেই সংগ্রামের প্রতিফলন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল