
(৮ মাস আগে) ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ৬:৪৩ অপরাহ্ন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ময়মনসিংহ জেলা কমিটির পঞ্চদশ জেলা সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে নগরীর টাউন হল শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবি জেলা কমিটির প্রাক্তন সভাপতি কমরেড আব্দুল আজিজ তালুকদার।
পরে সেখান থেকে একটি লাল পতাকা মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সম্মেলন স্থলে ফিরে আসে।
মিছিলে জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল ক্বাফী রতন, মানবেন্দ্র দেব, জেলা সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় নেতাকর্মীরা অংশ নেন।