banglahour

রায়পুরায় আশরাফুন্নেছা স্কুলের নাম পরিবর্তন

সারাদেশ | নরসিংদী প্রতিনিধি।

(১ বছর আগে) ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ৯:০১ অপরাহ্ন

নরসিংদীর রায়পুরায় সাবেক সংসদ সদস্য রাজুর মায়ের নামে প্রতিষ্ঠিত আশরাফুন্নেছা স্কুলের নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদ স্কুল রাখা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে নতুন নামফলক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন, যুবদল নেতা শাহীন মাস্টার, রায়পুরা কেন্দ্রীয় মিলন মন্দিরের সভাপতি সবুজ নন্দীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা শহীদ আবু সাঈদের অবদান স্মরণ করে বলেন, শিক্ষার্থীদের মানবিক, নৈতিক ও দেশপ্রেমিক হয়ে গড়ে উঠতে হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল