banglahour

সুন্দরবনে মাছ ধরতে যাওয়ার পথে ৯ বোতল কীটনাশকসহ দুই দুর্বৃত্ত আটক

অপরাধ | বাগেরহাট প্রতিনিধি ।

(১ বছর আগে) ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৬:৪৬ পূর্বাহ্ন

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার উদ্দেশ্যে প্রবেশের সময় জেলে পরিচয়ধারী দুই দুর্বৃত্তকে আটক করেছে বন বিভাগের স্মার্ট প্যাট্রলিং টিম। রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা টহল ফাঁড়ির পানিরঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে আটক দুজনকে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের খলিল হাওলাদার (৪৫) ও শহিদুল ইসলাম হাওলাদার (৫০)। এ সময় তাদের কাছ থেকে একটি নৌকা, বেশ কিছু জাল এবং ৯ বোতল কীটনাশক জব্দ করা হয়।

পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্মার্ট টিমের সদস্যরা অভিযান চালিয়ে দুইজনকে আটক করেন। এ ঘটনায় আরও লোকজন জড়িত থাকতে পারে, তাদের সনাক্তের চেষ্টা চলছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল