
(১ বছর আগে) ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৬:৫৩ পূর্বাহ্ন
ডিজিটাল যুগে সাক্ষরতা প্রসার প্রতিপাদ্যে ময়মনসিংহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে সাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে নগরীর মেহগনি রোড থেকে একটি র্যালি বের হয়ে জয়নুল উদ্যানে গিয়ে শেষ হয়।
হাতে ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অংশগ্রহণকারীরা সাক্ষরতার গুরুত্ব তুলে ধরেন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে আহ্বান জানান।
পরে নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী উপজেলা কর্মকর্তা নাহিদা পারভিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন, জেলা নাগরিক প্ল্যাটফর্মের সদস্য রেবেকা সুলতানা ও রকিব হোসেন।