banglahour

সিলেটে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজনীতি | সিলেট প্রতিনিধি ।

(৮ মাস আগে) ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৭:১২ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে আলোচনা সভা ও বর্ণাঢ্য  র‍্যালির আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে নগরীর উপশহরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

এমরান চৌধুরী বলেন, বিএনপি প্রতিষ্ঠার মাত্র ৯ দিন পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহিলা দল প্রতিষ্ঠা করেন, নারীদের রাজনীতিতে সম্পৃক্ত করার মাধ্যমে দেশ গঠনের কাজে অংশগ্রহণ নিশ্চিত করাই ছিল এর উদ্দেশ্য। ৪৭ বছর ধরে এই সংগঠন নারী অধিকার, গণতন্ত্র রক্ষা ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখে আসছে। শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে নারীদের রাজনীতির সুযোগ সৃষ্টি করেছিলেন। আর তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও নারী উন্নয়নে অবদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, আজকের সংকটময় সময়ে আধুনিক ও দূরদর্শী নেতৃত্বই পারে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে। দেশনায়ক তারেক রহমানের দক্ষ নেতৃত্বেই বাংলাদেশ আবারও গণতন্ত্র ও উন্নয়নের পথে ফিরবে। মহিলা দলের নেত্রী-কর্মীরা তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে এবং জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল।

সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সহ-সভাপতি ফারজানা বক্‌ত রায়না, ফেরদৌসী ইকবাল, আম্বিয়া বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নাজমা আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক সালমা বেগম, শিক্ষা বিষয়ক সম্পাদক ইয়াসমিন আক্তারসহ বিভিন্ন উপজেলা ও পৌর মহিলা দলের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। পরে একটি র‌্যালি উপশহর পয়েন্ট থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল