banglahour

সাদুল্লাপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সারাদেশ | গাইবান্ধা প্রতিনিধি ।

(৮ মাস আগে) ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৭:২৯ অপরাহ্ন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আদুরী (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আদুরী ওই গ্রামের আতোয়ার রহমানের মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল আদুরী। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। দীর্ঘক্ষণ শিশুটিকে না পেয়ে পরিবার খুঁজতে শুরু করে। পরে পুকুর থেকে তার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।

ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সুপদ হাওলাদার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল