banglahour

চিরিরবন্দরে ইঁদুর নিধনে জনপ্রিয় হয়ে উঠছে বাঁশের ফাঁদ

সারাদেশ | হিলি,দিনাজপুর প্রতিনিধি।

(১ বছর আগে) ১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৫:১৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৪২ অপরাহ্ন

দিনাজপুরের চিরিরবন্দরে ধান খেতে ইঁদুরের উপদ্রব দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। কালো ইঁদুরের দৌরাত্মে ফসল নষ্ট হয়ে কৃষকেরা পড়ছেন দুশ্চিন্তায়। বিষটোপ, পলিথিনের নিশানা কিংবা কলাগাছ পুঁতেও সমাধান না পেয়ে স্থানীয় প্রযুক্তি বাঁশের চোঙা ফাঁদ ব্যবহার শুরু করেছেন কৃষকেরা। এতে কৃষকরা অনেকটা উপকার পাচ্ছেন।
উপজেলার খোচনা গ্রামের কৃষক আসাদুজ্জামান বলেন, রাতে করে ফাঁদ বসাই। সকালে গিয়ে দেখি, তাতে ধরা পড়েছে ইঁদুর। গত ছয় মাসে আমি প্রায় ৩ হাজার ইঁদুর মেরেছি। এই পদ্ধতি খুবই কার্যকর। গত বছর ইঁদুর নিধনে বিশেষ অবদান রাখায় উপজেলা কৃষি অফিস থেকে পুরস্কারও পেয়েছিলাম।
স্থানীয় কৃষকরা জানান, ধান থেকে ইঁদুর দমনে এভাবে সামাজিকভাবে উদ্যোগ নেওয়া গেলে ফসল রক্ষা সম্ভব হবে। পাশাপাশি পরিবেশও থাকবে নিরাপদ। শিয়ালের কারণেও ইঁদুরের উপদ্রব কম হয়। কিন্তু জমিতে এখনও পানি থাকায় শিয়াল জমিতে থাকতে পারছে না। আগামী কয়েকদিনের মধ্যেই জমির পানি শুকিয়ে গেলে শিয়ালের পদচারণা বাড়বে। আমরা এখন শিয়াল মারতে দেইনা।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা শারমিন বলেন, স্থানীয়ভাবে উদ্ভাবিত এ বাঁশের ফাঁদ পরিবেশবান্ধব ও কার্যকর। এক রাতে বহু ইঁদুর ধরা সম্ভব হওয়ায় কৃষকেরা আগ্রহী হয়ে উঠেছেন। প্রতিবছর ইঁদুর ফসলের ব্যাপক ক্ষতি করে। কৃষকেরা যদি এই পদ্ধতি ব্যবহার করেন, তবে ধানসহ অন্যান্য ফসলও সুরক্ষিত থাকবে। বেশি ইঁদুর মারার জন্য অফিসের পক্ষ থেকে পুরস্কৃতও করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল